প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ০৮:০৫ এএম
          --- ৩ মাস আগে
Ad

সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই স্মৃতি হয়ে থাকবে গনমাধ্যমে

অ- অ+
সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই স্মৃতি হয়ে থাকবে গনমাধ্যমে
সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই স্মৃতি হয়ে গনমাধ্যমে
Ad


Katha24.com     I     চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 



দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 


শনিবার (১০ জানুয়ারি) সকাল সড়ে ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৫৩ বছর।


তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে, আত্মীয়স্বজন,সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে চকরিয়াসহ কক্সবাজারের সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



তিনি ১৯৭৩ সালের ৩ জুলাই  কক্সবাজার জেলার চকরিয়া  পৌরসভার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। 



দীর্ঘদিন তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক,শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 


এস.এম হান্নান শাহ সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক,মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপোষহীন  ও দৃঢ়।


পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার,সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।



আজ বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে দক্ষিণ বাটাখালী বায়তুস সালাম জামে মসজিদে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



এদিকে তাঁর মৃত্যুতে চকরিয়া কর্মরত সংবাদকর্মীগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এস.এম হান্নান শাহ ছিলেন একজন সৎ,আদর্শ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।


তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert